অকাল মৃত্যু রোধ ও নিরাপদ সড়কের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

অকাল মৃত্যু রোধ ও নিরাপদ সড়কের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

সম্প্রতি পঞ্চগড়ে ভয়াবহ হারে সড়ক দুর্ঘটনা ঘটছে, অকালে ঝরে যাচ্ছে অসংখ্য মূল্যবান প্রান। অকালে মৃত্যু রোধে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  জাগ্রত পঞ্চগড় নামে একটি সেচ্ছাসেবী ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকালে পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চৌরঙ্গী মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মশলিশে শুরা সদস্য, জেলা আমীর ও জামায়াতে ইসলামীর মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইকবাল হোসাইন,

জাগ্রত পঞ্চগড়ের আহবায়ক পঞ্চগড় জজ আদালতের এপিপি এডভোকেট মেহেদী হাসান মিলন, সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আহবায়ক এডভোকেট আহসান হাবিব, পঞ্চগড় জেলা জজ আদালতের জিপি ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল রারি, গণমাধ্যম কর্মী নাঈম হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ফজলে রাব্বি, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তালেব। বোদা উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি শিশির আজাদ

পঞ্চগড় শহরের উপর দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ, অবিলম্বে ৪ লেন সড়কের কাজ শুরু করতে, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বক্তারা বলেন, পঞ্চগড়ে যেসব ব্যবসায়ী কোটি কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে। তারা যদি সেখান থেকে ১ভাগ টাকা রাস্তার কাজে ব্যয় হতো তাহলে আজকে সড়কে কোন ব্যক্তি লাশ হয়ে পড়তো। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, বদলী ট্রাক ড্রাইভার দিয়ে চালানো, অতিরিক্ত লোড নিয়ে মালামাল পরিবহন বন্ধ না করলে সড়কে অকালে মৃত্যু রোধ করা যাবেনা। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *