দেবীগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

দেবীগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করে।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল বাছেত স্বাগত বক্তব্য দেন। উপজেলা শাখার আমীরের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।

দেবীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যরিষ্টার মাহমুদ আল মামুন হিমু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল বাশার বসুনিয়া।

ইফতার মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, উপজেলার ১০ ইউনিয়ন, দেবীগঞ্জ পৌরসভার আমীর, সেক্রেটারি, উপজেলা ও দেবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দেবীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তি, এনসিপির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ, ইসলামিক ফাউণ্ডেশন দেবীগঞ্জের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *