শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার কন্যা শিশুর মৃত্যু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার কন্যা শিশুর মৃত্যু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মোঃ লিখন মিয়ার শিশুকন্যা আয়রা মনি (৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।  শুক্রবার (৭ নভেম্বর) দুপর দেড়টার দিকে শহরের খোয়ারপাড়- জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যার মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা শহরের বিসিক সংলগ্ন নওহাটার বাড়া বাসা থেকে রাস্তার পাশে ড্রামে ময়লা ফেলতে যায়। ওইসময় তার অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তার পাশে চলে গেলে বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। গাড়ি দুটি দ্রুত চলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

রাত ৮ টায় দমদমা কালীগঞ্জে প্রকৌশলী লিখনের শ্বশুর বাড়ি এলাকায় প্রথম এবং রাত ১০ টায় আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজা শেষে নিহত শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *