হোস্টেল থেকে ‘এনসিপি নেত্রী’র মরদেহ উদ্ধার

হোস্টেল থেকে ‘এনসিপি নেত্রী’র মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানাধীন জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত ওই হোটেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, সে এলাকায় থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সাথে জড়িত ছিল। তবে সে কোনো পদে রয়েছেন কিনা, তা জানি না।

প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কারণে এরকম করতে পারে সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *