আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবিয়ার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।

ঘোষিত প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২: হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩: মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪: মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫: অধ্যাপক মাহবুবুর রহমান

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। দলের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।এ সময় বক্তরা মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বড় দল হিসাবে বিএনপির দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সেক্রেটার গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলাল প্রমূখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *