আলীকদম সরকারি কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধন

আলীকদম সরকারি কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধন

বান্দরবানের আলীকদম সরকারি কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন এবং বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, আলীকদম কলেজ এর অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা , আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত ছিলেন।

নবনির্মিত প্রশাসনিক ভবন কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষকদের বেতনের জন্য প্রধান অতিথি ২ লাখ টাকা অনুদান দেওয়া ঘোষণা দেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *