উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
