এক ম্যাচ আগেই ভারতের শিরোপা, বাংলাদেশ রানার্সআপ

এক ম্যাচ আগেই ভারতের শিরোপা, বাংলাদেশ রানার্সআপ

দিনের প্রথম ম্যাচেই ভুটানের সঙ্গে ড্র করে বাংলাদেশের শিরোপা স্বপ্ন অনেকটা ধূলিসাৎ হয়ে যায়। আজ একটু আগে শেষ হওয়া ম্যাচে ভারত ৫-০ গোলে নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। এরই সঙ্গে বাংলাদেশকে রানার্সআপ হতে হলো।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে ভারত চ্যাম্পিয়ন হলো। সমান ম্যাচে বাংলাদেশ ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে।  বাংলাদেশ রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবে। সেই ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *