বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূইয়ার পক্ষে কসবা উপজেলা কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও যুবদলের সভাপতি পদপ্রার্থী বাদশা জুয়েলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কাইয়ুমপুর এলাকা থেকে শুরু হয়ে আড়াইবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে কবির আহমেদ ভূইয়ার পক্ষ থেকে আয়োজিত মূল আনন্দ মিছিলের সঙ্গে যুক্ত হয়।
পরে আড়াইবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণ থেকে সম্মিলিত আনন্দ মিছিলটি বের হয়ে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাদশা জুয়েল জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের আশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আগমনকে কেন্দ্র করে কবির আহমেদ ভূইয়ার নেতৃত্বে কসবা ও আখাউড়া থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করবে।”
তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”
মিছিলে কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, নারী ও সাধারণ মানুষ অংশ নেন।
