কোরআন অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

কোরআন অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল মহাগ্রন্থ আল-কোরআনকে অবমাননা করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সচেতন ছাত্র-জনতার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-জুলাই যোদ্ধা সাদ হোসেন মোজাহিদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাদী, জুলাই যোদ্ধা মাহিন, ছাত্র রবিউল, হাসান আলী প্রমুখ।

বক্তারা বলেন, “ইসলাম শান্তির ধর্ম; ইসলাম কখনই অন্য ধর্মের প্রতি আঘাত করে না। ধর্ম নিয়ে অবমাননামূলক আচরণ সমাজে অস্থিরতা সৃষ্টি করে।” বক্তারা আরও অভিযোগ করেন, মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার এই জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর আঘাত করেছে।

তাই এমন অপরাধের পেছনে যারা ইন্ধনদাতা তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। তারা সরকারের প্রতি দ্রুত ও ন্যায্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল ও প্রতারণা-ভিত্তিক কোনো সহিংসতার বিরুদ্ধে সজাগ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *