গভীর রাতে কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর

গভীর রাতে কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এ হামলা চালানো হয়।

বাসার কেয়ারটেকার জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০–১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *