গাংনীতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ৫ জন আটক

গাংনীতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ৫ জন আটক

মেহেরপুরের গাংনী থানার অদুরে ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক গাংনী থানা পুলিশ। আককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির সামনে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে নগদ টাকা লুট করে সংঘবদ্ধ ডাকাতদল। ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন গাংনী পৌর এলাকার ৯নং ওয়ার্ড মাঠ মাঠপাড়ার কালাম আলীর ছেলে কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮) মাসুদ হোসেনের ছেলে শাকিব (২৫) ও একই এলাকার মোকাদ্দেসের ছেলে মুরসালিন (৩৩) এবং মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরের আজাদ আলীর ছেলে মিকাইল (১৯) ও একই গ্রামের উসমান আলী মীরের ছেলে জাহিদ হোসেন (২১)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির করে ডাকাতির ঘটনায়। এ ঘটনায় মহিষাখোলা গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাজামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গাংনী থানার মামলা নম্বর ৩, তারিখ ০৬/০৮/২০২৫ইং। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *