গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা-কিশোর নিহত

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা-কিশোর নিহত

মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামের তালতলা মোড় নামক স্থানে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

আজ বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রানা আহম্মদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রানা আহম্মেদ মোটর সাইকেল যোগে সাহেবনগর থেকে নিজ বাড়ি নিশিপুরে ফিরছিল। সাহেবনগর গ্রামের তালতলা মোড় নামক স্থানে পৌছুলে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছে সাথে ধাক্কা লাগে। দুমড়ে মুছড়ে যায় তার মোটরসাইকেলটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *