গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, এনসিপির সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, গোপালগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। একই ঘটনায় পুলিশের ১০ জন সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ইতোমধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত আরও ৩ জন পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *