চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী-চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন শাহাজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে যাচাই-বাছাই শেষে এই তিনজনের নাম অনুমোদন করা হয়। মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রার্থীদের পক্ষে মাঠে নামেন। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *