চানখারপুলে হত্যা মামলার রায় আজ

চানখারপুলে হত্যা মামলার রায় আজ

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার দায়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (মঙ্গলবার)।

ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ অভিযুক্ত আট পুলিশ সদস্য এই মামলার আসামি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় দেওয়া হবে। মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

গ্রেফতার হওয়া চার আসামি হলেন, শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশাদ হোসেন ও তিন কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মো. ইমরুল।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন চানখারপুলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হয় স্কুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পলাতক চার আসামিসহ আট জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরুর আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *