জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে। গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আদিনা ফজলুল হক সরকারি কলেজ ১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে স্থাপিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার ঐকান্তিক প্রচেষ্টার ফলে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি প্রাচীনতম কলেজ।

১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬তলা একাডেমিক ভবন, ৫তলা ছাত্রী হোস্টেল, ৫তলা ছাত্র হোস্টেল, নতুন প্রধান গেট, রাস্তা নির্মাণ, ফুলের বাগান সৃজন, শহিদ মিনারের বাউন্ডারি নির্মাণসহ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অগ্রগতি সাধিত হচ্ছে।

জেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ অর্জনে তথা কলেজের অগ্রগতির জন্য কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর ভূমিকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *