জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন ও স্মরণসভা

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন ও স্মরণসভা

জলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে প্রতিকী ম্যারাথন শুরু হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়।

জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া , আহত হওয়া পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও জেলার সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ম্যারাথনে অংশ নেয়।

পরে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় শহীদদের স্মরনে স্মরণসভা। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা সিভিল সার্জন মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তাসবিরুল বারী নয়ন, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির, শহীদ সুমন ইসলামের বোন মনি বেগম বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ ও লালন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিভেদ ভুলে রাষ্ট্রকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদুর কবীর স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *