ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের শিশু রব্বানী নিখোঁজ, থানায় জিডি

ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের শিশু রব্বানী নিখোঁজ, থানায় জিডি

ঠাকুরগাঁও থানার গড়েয়া ইউনিয়নের আরাজী মাটিগাড়া এলাকা থেকে রব্বানী ইসলাম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিয়া নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পিতা মো. আব্দুল লতিফ।

এ ঘটনায় তিনি রবিবার (১৪ ডিসেম্বর)রাব্বানীর পিতা ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৬৯০, তারিখ: ১৪/১২/২০২৫।

জিডি অনুযায়ী, রব্বানী ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৪৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। চুল ছোট কাটা।

পিতা জানান, সে বাসা থেকে বের হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমি আমার ছেলের নিরাপদ ফিরে আসার কামনা করছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনির হোসেন বলেন, আমরা জিডি পেয়েছি এবং শিশুটিকে উদ্ধারের জন্য যথাযথ চেষ্টা করছি। এ বিষয়ে এস আই নূর আলম সিদ্দীক কাজ করেছেন।

কেউ রব্বানী ইসলামের খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: ০১৭৭৩২৬১৪৯৫। নিখোঁজ শিশুর দ্রুত ও নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *