ডিসেম্বরেও অমর একুশে বইমেলা  হচ্ছে না

ডিসেম্বরেও অমর একুশে বইমেলা  হচ্ছে না

অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত এটি। এতে আরও বলা হয়, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার নির্বাচন আর রোজার কারণে তা এগিয়ে ডিসেম্বর মাসে আয়োজনের তারিখ জানায় বাংলা একাডেমি। গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *