ঢাকা-সিলেট মহাসড়কে গর্ত মেরামতে পুলিশের উদ্যোগ

ঢাকা-সিলেট মহাসড়কে গর্ত মেরামতে পুলিশের উদ্যোগ

ঢাকা–সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্ত মেরামতের কাজ চলছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে স্থানীয় জনগণের সহযোগিতায় শুক্রবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

গর্তের কারণে দীর্ঘদিন ধরে এ মহাসড়কে যান চলাচলে ভোগান্তি চরমে পৌঁছায়। প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজট লেগে থাকত। এতে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়।

স্থানীয়রা জানান, পুলিশের এ উদ্যোগে গর্তগুলো অস্থায়ীভাবে মেরামত হওয়ায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,“মহাসড়কের গর্তগুলো মেরামতে পুলিশ মাঠে নেমেছে। এতে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *