একেএম বজলুর রহমান:
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের ইতিহাস নতুন ভাবে লেখা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান উপলক্ষে মতবিনিময় সভায় একথা বৰন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যারিস্টার নওশাদ জমির তার বক্তব্যে বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বা এটিকে একটি আসনের নির্বাচন হিসেবে ভাবার কারণ নেই। পঞ্চগড়ে আজ যা ঘটবে, তার প্রভাব পড়বে সারা বাংলাদেশে। এমনকি বাংলাদেশে যা ঘটবে, তার প্রভাব পার্শ্ববর্তী দেশ ও বিশ্ব পরিসরেও পড়বে।
তিনি আরও বলেন, একটি ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও আগামীর বিশ্বে পরিবর্তনের ধারা নির্ধারণ করা সম্ভব। সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করে যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করা যায়, তাহলে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লিখিত হবে।
নওশাদ জমির আরও বলেন, আগামী ৫০ বা ১০০ বছর পর গবেষকরা যখন ফিরে তাকাবে, তারা দেখবে ২০২৬ সালের বাংলাদেশ কীভাবে তার প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল এবং সেই নেতৃত্বে দেশ কীভাবে এগিয়ে গিয়েছিল। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যেমন অগ্রসর হয়েছিল, তেমনি আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতে নতুন বিপ্লবের সাক্ষী হবে।
তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল রাখায় শ্রমিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন শ্রমিক সংগঠনের আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
এ সময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

