তিন বাহিনীর প্রধান যমুনায়

তিন বাহিনীর প্রধান যমুনায়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে তারা যমুনায় যান বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

তবে এই সাক্ষাৎ আগে থেকে নির্ধারিত নয় বলে নিশ্চিত করেছে ওই সূত্র। হঠাৎ সাক্ষাতের কারণ সম্পর্কে জানা না গেলেও সেনা সদরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি কোনও সৌজন্য সাক্ষাৎ নয়। আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ এবং সেই উপলক্ষে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফ করতেই এই সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, এই সাক্ষাতের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *