তেঁতুলিয়ায় মোবাইল কোর্টে বায়ু ও শব্দ দুষনে ব্যবসায়ী ও চালকদের জরিমানা

তেঁতুলিয়ায় মোবাইল কোর্টে বায়ু ও শব্দ দুষনে ব্যবসায়ী ও চালকদের জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। তেতুঁলিয়া উপজেলা প্রশাসন ও পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে অভিযান পরিচালনা করে।
নির্মাণ সামগ্রী রাস্তার উপর ফেলে বায়ু দূষণ এবং অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) তেতুঁলিয়া উপজেলার সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় পরিচালিত হয় অভিযান। মোবাইল কোর্ট বসিয়ে রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ করে বায়ু দূষণের অপরাধে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারের কারণে দুটি ট্রাকের চালককে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং শব্দ দূষণকারী তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তেতুঁলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তেঁতুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। এ সময় পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে বালু ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *