ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আজগর আলী, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বক্তারা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক আহ্বান জানান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার পোলিং এজেন্টগণ অংশগ্রহণ করেন।

