দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজন করে।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে এ মেলা।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্দ্যান) কৃষিবিদ সুবোধ চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ।

কৃষি মেলায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত আরা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমাইয়া সাদিয়া ও শামিম ইসলাম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
এসময় অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দেবীগঞ্জ উপজেলার প্রকল্প ভুক্ত এলাকার কৃষকেরাও উপস্থিত ছিলেন।

ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় বীজ উৎপাদন ও সংরক্ষণ, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, মাটির স্বাস্থ্য সুরক্ষা, আধুনিক পানি ব্যবস্থাপনা, ক্লাইমেট স্মার্ট স্কুল এন্ড ক্লাব, আইপিএম ও উত্তম কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি কর্নার ও কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক আটটি বুথ অংশ গ্রহন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *