দেবীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

দেবীগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে খেলনা আর চকলেট দেয়ার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ায় আসামির পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি। শিশুটি এখনো ভয়ে আতকে উঠছে।

খেলনা ও চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মুসলিম পরিবারের ওই শিশুটিকে বাড়ির পাশের এক হলুদ ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে প্রতিবেশি কণিক রায় নামের এক যুবক। ভুক্তভোগী ওই শিশুর বাবার বাড়ি দেবীগঞ্জ পৌর এলাকার মুন্সীপাড়া এলাকায়।

ঘটনাটি গত ১৪ সেপ্টেম্বর বিকেলের। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতেই চিকিৎসা করান। তারপরেও অবস্থার উন্নতি না হলে পরদিন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে দেবীগঞ্জে নিজেদের বাড়ি ফিরলেও শিশুটি এখনো পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছে তার পরিবার।

এদিকে এ ঘটনায় বুধবার রাতে ওই তরুণকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা করেছে শিশুটির বাবা। তবে মামলার পর থেকেই সমঝোতার জন্য ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগী পরিবারটির।

শিশুটির বাবা বলেন, আমি মামলা করেছি বলে স্থানীয় নেতাদের দ্বারা সমঝোতার জন্য আমাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমি বলে দিয়েছি আমি কখনোই সমঝোতায় যাবো না। আমার অবুঝ মেয়েকে ডেকে নিয়ে যে এমন পাশবিক নির্যাতন করেছে আমি তার ন্যায় বিচার চাই।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা দেয়া হয়েছে। এখানে অন্য কোন ইস্যু নেই। অভিযুক্ত তরুণ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আসামীকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *