দেবীগঞ্জে যাত্রী নিয়ে বাস উল্টে গিয়ে পড়ল খাদে

দেবীগঞ্জে যাত্রী নিয়ে বাস উল্টে গিয়ে পড়ল খাদে

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে প্রায় ৪০ জন যাত্রী আহত হন। ডোমার থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী গেটলক বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী গেটলক শাহী পরিবহন এর একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।

দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে যাত্রীরা চলে যান।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। তবে, বড় ধরনের কোনো হতাহতের ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *