দেবীগঞ্জে সাংবাদিক বজলুর রহমানের মায়ের ইন্তেকাল

দেবীগঞ্জে সাংবাদিক বজলুর রহমানের মায়ের ইন্তেকাল

পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য দৈনিক বায়ান্ন ও অনলাইন পোর্টাল ওয়ান নিউজ বিডি২৪ এর পঞ্চগড় প্রতিনিধি একেএম বজলুর রহমানের মাতা হালিমা খাতুন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও প্রধানাবাদ ছালেহীয়া দাখিল মাদরাসার সাবেক সহ সুপার কাজী ডাঃ একেএম ফজলুর রহমানের স্ত্রী।

দীর্ঘদিন ধরে ষ্ট্রোক জনিত কারনে অসুস্থ হয়ে শয্যাশয়ী ছিলেন তিনি। গত ৩/৪ দিন থেকে অবস্থার অবনতি হয় পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টা ২৫ মিনিটে মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের প্রধানাবাদ ঝাড়পাড়া জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

সহকর্মীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওয়ান নিউজ বিডি২৪ এর সম্পাদক ও প্রকাশক, নির্বাহী সম্পাদক এবং ওয়ান নিউজ বিডি২৪ পরিবারের সদস্যরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *