দেবীগঞ্জ সড়ক দূর্ঘটনায় মৃত্যু, ইফতার শেষে বাড়ি ফেরা হলো না মা মেয়ের

দেবীগঞ্জ সড়ক দূর্ঘটনায় মৃত্যু, ইফতার শেষে বাড়ি ফেরা হলো না মা মেয়ের

একেএম বজলুর রহমান, পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাবার বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন মা মেয়ে। ফেরার পথে ঢাকাগামী নৈশকোচ নাদের পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা মেয়ে নিহত হয়েছেন। এ সময় আরেক শিশুসহ মোটরসাইকেল চালক আহত হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) ও মেয়ে মুনতাহা (৫)। আহতরা হলেন, নিহত মমতার মেয়ে মোবাসসিরা (৫) ও মমতার ভাগিনা সুন্দরদিঘী ইউনিয়নের চরপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০)।
দেবীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নিহত মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহারের গজপুরী গ্রামে ইফতার মাহফিলে যোগ দেন। সেখান থেকে ইফতার শেষে রাতে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নতুনবন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশকোচ নাদের পরিবহনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও মুনতাহার মৃত্যু হয়। দ্রুত স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *