দেশজুড়ে মোবক্রেসি, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

দেশজুড়ে মোবক্রেসি, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

দেশজুড়ে চলমান মবোক্রেসী, সংবাদপত্র ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং উগ্রবাদী হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ আজ শনিবার সকালে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া’-র ব্যানারে শহরের প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক আবদুর নূর, উদিচির সভাপতি জহিরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, এডভোকেট মোঃ নাসির মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ২৪ শে আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। অথচ দেশে ক্রমেই মবোক্রেসি বাড়ছে। বিশেষ করে মানুষ পুড়িয়ে হত্যা, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা, ভাঙচুরসহ সারাদেশে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় ভাঙচুর ও সাংবাদিকদের হত্যা চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। শুধু তাই নয় একটি টক শো নিয়ে গ্লোবাল টেলিভিশনের হেড অফ নিউজ নাজনীন মুন্নিকে চাকুরিচ্যুত করতে চাপ সৃষ্টি করা না হলে কার্যালয়ে হামলার যে হুমকি তা মেনে নেয়া যায় না। দেশের মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন বাংলাদেশ চাইনি। তাই সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা যারা মবোক্রেসি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তরবর্তী সরকার প্রতি আহ্বান জানান তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *