ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হামলায় আহত হয়ে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় (বিএনপি)-এর অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা কার্যক্রম যেন যথাযথভাবে সম্পন্ন হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এঘটনায় আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ও দন্ড বিধিতে দুইটি মামলা হয়।
উল্লেখ্য: জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ ও তার সহযোগীরা মিজানুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দলীয় নেতাকর্মীরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

