পঞ্চগড়ে এবার ছাত্রদলের ৪ নেতাকে কারন দর্শানোর নোটিশ প্রদান

পঞ্চগড়ে এবার ছাত্রদলের ৪ নেতাকে কারন দর্শানোর নোটিশ প্রদান

পঞ্চগড়ের বোদা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের ৪ ছাত্রদলের নেতাকে বহিষ্কারের পর এবার আরও ৪ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
কারন দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ৭ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি মাসুদ রানা রিয়াজের উপর মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।

পরে তাদেরকে বহিস্কারের আদেশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবিতে ৮ জুলাই বিক্ষোভ সমাবেশ, মিছিল করেছে বোদা উপজেলা,পৌর ও পাথরাজ কলেজ শাখা ছাত্রদল। তাদের মিছিল ও সমাবেশ করার পরের দিনই সমাবেশে বক্তব্য দেয়া ওই ৪ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর উপস্থিততে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। বোদা উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, সদস্য সচিব রাকিবুল আহসান রম্য , বোদা পাথরাজ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সাঈদ মানিক ও সদস্য সচিব মাজেদুর সরকার মুন্নাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। ৪৮ ঘন্টার মধ্যে ব্যাখ্যা প্রদানের কথা বলা হয়েছে।

কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে, বোদা উপজেলা, বোদা পৌর ও পাথরাজ সরকারী কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবেনা মর্মে ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *