পঞ্চগড়ে বিভিন্ন দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ে বিভিন্ন দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ, জাতীয় পার্টীসহ নিষিদ্ধ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে গনঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা।

পঞ্চগড় জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শেরেবাংলা পার্কের সামনে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন গনঅধিকার পরিষদের পঞ্চগড় সদর উপজেলা শাখার সদস্য সচিব সহিদুল ইসলাম সহিদ, ছাত্র অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাজ্জাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, গনঅধিকার পরিষদের জেলা কমিটির সদস্য লিটন ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা কমিটির আহবায়ক মাহফুজার রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *