পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের স্ত্রী’র

পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের স্ত্রী’র

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী। পরে আহত অবস্থায় ওই গৃহবধূ নিহত হয়েছেন। নিহত হওয়া গৃহবধূর নাম আঞ্জুআরা বেগম (৩৫)। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২ অক্টোবর দুপুরের দিকে ফরিদুল ইসলামের বড় ভাই রহিদুল ইসলামের (৩৮) টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রহিদুল ইসলাম ধারালো শাবল দিয়ে ছোট ভাই ফরিদুল ইসলামের স্ত্রী আঞ্জুআরা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে আঞ্জুআরা বেগম মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়না তদন্ত শেষ না হওয়ায় লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

আগামী কাল সকালে নিহতের লাশ গ্রামের বাড়িতে আসতে পারে বলে জানিয়েছে নিহতের ছোট ভাই জামান সানাই। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামান সানাই ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম নিহত হওয়া ওই মহিলার পরিবারের বাড়িতে গিয়ে তাদের বাড়ির সদস্যকে সাথে নিয়ে সংবাদটি দেবীগঞ্জ থানায় গিয়ে মারা যাওয়ার সংবাদটি জানায়ে দেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ নিয়েছি এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে ওই দিনই গ্রেফতার করেছি। ভিকটিমের মারা যাওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতকে লিখিত ভাবে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *