একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) রাতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত ধানেরশীষ মার্কার পঞ্চগড় ১ আসনের প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির।
মতবিনিময় কালে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে যে ভুমিকা রেখেছিলেন তেমনি এবারের নির্বাচনেও আপনারা সে ভুমিকা পালন করবেন। যদিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তারপরেও খবরের কাগজকে এখন মানুষ দেওয়ালের চেয়ে বেশি ভয় পায়। প্রেস কাউন্সিলের আইন অনেক মিডিয়া হাউজ মানেনা। আপনারা আপনাদের মিডিয়া হাউজের সাথে কথা বলেন তারা যদি না মানে তাহলে বিষয়টি পরে আমরা দেখবো। একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের যদি কোন কিছু প্রয়োজন হয় তাহলে আমি বিষয়টি দেখবো। ১২ তারিখে পেশাদায়ীত্ব মনোভাব নিয়ে আপনারা কাজ করবেন এটুকুই আশাবাদী আমি।
এসময় পঞ্চগড় ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির এজেন্ট রাজনৈতিক বিশ্লেষক ব্যারিষ্টার নওফেল জমির, ব্যারিষ্টার সোনিয়া জামান, পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, আব্দুল্লাহ আল মামুন রনিক।
পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি সরকার হায়দারের সঞ্চালনায় ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি কালবেল বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

