পঞ্চগড়ে ৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

পঞ্চগড়ে ৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

ভারতে অনুপ্রবেশ করা ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের বিএসএফ।

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া পাঁচজন বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।

২১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁ বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)।
জানা যায়, তারা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে ২০২৫ তারিখে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ১৭ মে তাদের মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয় কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে ১৭ আগস্ট ট্রেনে করে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর , তদন্ত) নজির হোসেন বলেন, দুপুরের পর ৫ জনকে বিজিবি থানায় নিয়ে আসে। এদিকে তাদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখে এবং তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত থাকায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *