পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস পূর্ণ ৩০ দিন পূর্ণ হবে। এরপর বুধবার (২১ জানুয়ারি) থেকে গণনা শুরু হবে পবিত্র শাবান মাসের। এই হিসেবে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে মুসলমানরা শবে বরাত পালন করবেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *