ওয়ান নিউজ ডেস্ক:
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথম সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন।ও
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

