পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৩৪ বস্তা টাকা

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৩৪ বস্তা টাকা

আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। প্রতিবারের মতো ১৩টি লোহার দানবাক্স থেকে পাওয়া গেছে ৩৪ বস্তা টাকা। আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এসব দানবাক্স খোলা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানবাক্সগুলো খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তাভর্তি টাকা নেওয়া হয় দ্বিতীয় তলায়। পরে মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ।

ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ প্রায় চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন।

টাকা গণনাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনভর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে সবশেষ গত ৩০ আগস্ট দানবাক্স খোলা হয়। তখন মোট ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *