প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে

প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্তারা, তার দোসররা তারা যায়নি । তারা প্রশাসনে আছে ,প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিচ্ছে এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকার তারা যাতে ব্যর্থ হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় পাঁতানো অস্থিরতা তৈরী করে এবং নৈরাজ্য তৈরী করে অন্তবর্তীকালীন সরকারের প্রধান ডঃ ইউনুস যাতে ব্যর্থ হন ,অবাধ সুষ্ঠু নির্বচন যাতে না করতে পারে সেটা জন্য তারা প্রস্তুত আছে।

তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় তারেক রহমানের নির্দেশনায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ এর হাতে উপহার সামগ্রী তুলে দেয়ায় পর সাংবাদিককেদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার নিষ্ঠুরতা , নির্যাতন এবং ক্ষমতার টিকে থাকার জন্য তিনি যে রক্ত স্রোত বইয়েছেন সেক্ষেত্রে যে সব নেতারা দায়ী, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, প্রশাসসের যে ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাবার জন্য গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে পাসপোর্ট বিভাগ থেকে। এ রকম অপরাধীরাতো গ্রীণসিগন্যাল পেতে পারেনা। প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকলাপনা বাস্তবায়নের জন্য কাজ করবে

এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা ফাঁদছে। এ সময় তার সাথে ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। উল্লেখ্য কিশোর নাবিল গার্ডিয়ান এঞ্জেল অ্যাপস নামে একটি যুগান্তকারী অ্যাপস আিবিষ্কা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *