ফসল উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে নবীনগরে কৃষকদের প্রণোদনা বিতরণ শুরু

ফসল উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে নবীনগরে কৃষকদের প্রণোদনা বিতরণ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫১৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নবীনগর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। এর মধ্যে—সরিষা: ৩৫০০ জন, বোরো ধান: ১২০০ জন, গম: ২০০ জন, মসুর: ১৫৫ জন, সূর্যমুখী: ৭০ জন, বাদাম: ৭০ জন কৃষক এই প্রণোদনার আওতায় থাকবেন।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *