ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন শবনম ফারিয়া

ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন শবনম ফারিয়া

ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এমনটাই নিশ্চিত করেছেন নববধূ ফারিয়া। পাত্র রাজশাহীর ছেলে তানজিম তৈয়ব। তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ে প্রসঙ্গে শবনম ফারিয়া গণমাধ্যমকে তাৎক্ষণিক মন্তব্য জানান এভাবে, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। সবার কাছে দোয়ার দরখাস্ত।’

বলা দরকার, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুন উর রশীদ অপুকে, যিনি তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *