ওয়ান নিউজ ডেস্ক:
সরকার দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। সরকারের লক্ষ্য, এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোর নারী সদস্য বা গৃহকর্তার হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, ফ্যামিলি কার্ডের আওতায় দেওয়া সহায়তা দেশের বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় বেশি হবে। এই কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতার সুযোগ কমিয়ে আনা হবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র
ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হলে প্রাথমিকভাবে পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য কেন্দ্রীয় একটি ডেটাবেস তৈরি করা হবে। আবেদন করতে এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীদের সংগ্রহ করতে বলা হয়েছে মাত্র তিনটি কাগজপত্র:
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. সচল মোবাইল নম্বর
পাইলট প্রকল্পের পর ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম পাওয়া যাবে। এছাড়া সরকার একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি নিচ্ছে, যাতে ঘরে বসেও আবেদন করা সম্ভব হবে।

