বাংলামোটরে আ. লীগের মিছিল, আটক ৬

বাংলামোটরে আ. লীগের মিছিল, আটক ৬

রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলামোটর এলাকায় এই মিছিল হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মী ও অনুসারীরা। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ ছয় জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *