বাউল শিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক: ফখরুল ইসলাম

বাউল শিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক: ফখরুল ইসলাম

বাউল শিল্পীদের ওপর হামলাকে ন্যক্কারজনক এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আঘাত হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রামবাংলার অবিচ্ছেদ্য অংশ। তারা মাঠে-ঘাটে-প্রান্তরে বাউলগান গেয়ে মানুষের মন জয় করে। তাদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কখনোই কাম্য নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যেসব ব্যক্তি দায়ী তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে কয়েক হাজার দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার নিজস্ব উদাহরণ দিচ্ছি যে মহিলা আমাদের বাড়িতে রান্না করেন, তার বাড়িও সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তিনি সরকারের কাছে দ্রুত পুনর্বাসন কার্যক্রম চালানোর আহ্বান জানান। অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা থাকছে কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, এটি দুর্ভাগ্যক্রমে ঘটছে। প্রধান কারণ হলো কাঠামোগত দুর্বলতা, দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা, অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপর্যাপ্ততা এবং আইন না মেনে চলা।

মির্জা ফখরুল বলেন, যদি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হয় এবং সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে, তবে এমন দুর্ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *