বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রতিনিধিরা আজ মঙ্গলবার সকাল ১০টায় এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন শপথবাক্য পাঠ করান। এরপর বিকেলে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম দিন কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে যোগদান করবেন।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণের পর বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।

বৈঠকের পর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে আরও এক মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী। এই প্রথম দিনটি নবগঠিত সরকারের কার্যক্রম এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়কেন্দ্রিক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *