বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীনগরে কোরআন খতম ও বিশেষ মোনাজাত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নবীনগরে কোরআন খতম ও বিশেষ মোনাজাত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, সদগা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

মোনাজাতে গণতান্ত্রিক চেতনার প্রতীক বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তাকে সুস্থভাবে ফিরিয়ে দেয়ার জন্য মহান আল্লার দরবারে আবেদন জানানো হয়। দোয়ায় মাদ্রাসার শিক্ষার্থী, হাফেজসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা তকদীর হোসেন মো. জসিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে. এম. মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু, নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য নাজমুল করিম প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *