ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ৩ বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ৩ বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ট্রেনটির পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভেোগ পোহাতে হয়। তবে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ সময় একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগযোগ স্বাভাবিক ছিলো। পরে কারিগরি টিমকে খবর দেয়া হলে তারা কাপলিং হুক মেরামত শেষে ১ টা ৫ মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *