ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী ফোরামের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এম. এ. মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমার সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকনসহ জেলা বিএনপি ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *